• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে যশোদলকে হারিয়ে গোল্ডকাপ ফাইনালে রশিদাবাদ পাবনায়,বেড়ায় নিজ ঘর থেকে ১১ বছরের সুবর্ণার মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত গোমস্তাপুর সীমান্তে ১৬ বিজিবির অভিযানে ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি ও নৌকা আটক পাবনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাবনা ক্যাডেট কলেজে  ৫২ জন ক্যাডেটের সবাই জিপিএ-৫; শতভাগ সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষার্থী-অভিভাবক, প্রশংসায় শিক্ষাঙ্গন বিশ্বনাথে দারুন নাজাত মহিলা মাদ্রাসায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠি ভূমি জালিয়াতি ও জাল দলিলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন আটঘরিয়ায় ১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন।

সিংড়ায় হাম ও রুবেলা রোগের টিকাদান ক্যাম্পেইন!

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ / ২৬৮ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

সিংড়ায় হাম ও রুবেলা রোগের টিকাদান ক্যাম্পেইন!

নাটোরের সিংড়ায় হাম ও রুবেলা রোগের বিশেষ টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই কর্মসূচি উদ্বোধন করা হয়।

ক্যাম্পেইন এর উদ্বোধন করেন নাটোর জেলার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজাহিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ এমসি ইমরান মোর্শেদ, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক আবুল ফজল মোঃ নুরুজ্জামান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আব্দুল্লাহেল বাকী প্রমূখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, পূর্ণ ৬ মাস বয়স হতে পাঁচ বছরের নিচে প্রত্যেক সুস্থ্য ও সবল শিশু হাম ও রুবেলা রোগ প্রতিরোধ টিকা পাবে। অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধনী কর্মসূচিতে দিনব্যাপি দুই হাজার ২২৩ জন শিশুকে টিকা দেয়া হচ্ছে। এছাড়াও উপজেলার আরো ৩৯৬ টি স্বাস্থ্য কেন্দ্রে সিডিউল মোতাবেক এই কর্মসূচি চলবে। উপজেলায় প্রায় ৩৫ হাজার শিশু এই রোগের টিকার আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category