• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
চাটমোহরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাতিকে ধর্ষণের চেষ্টার , অভিযোগে নানা গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ ভোলাহাটে অসহায় তামিজুদ্দিন ৭২ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে মৎস্য সুরক্ষায় চাটমোহরে ভ্রাম্যমান আদালত, ১২টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস গোমস্তাপুর সিমান্তে ১৬ বিজিবির অভিযানে ৩২০ বোতল ইস্কাফ সিরাপ ও নৌকা জব্দ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়। রায়গঞ্জ ধানঘরা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ বগুড়া সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার কেন্দ্রে সুলতান মাহমুদ রূপপুর পারমাণবিক প্রকল্পের গ্রীণসিটিতে দুই রুশ নাগরিকের সংঘর্ষ: নিহত ১, আইসিইউতে অপরজন পাবনায় পদ্মা নদীর ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার কাজের উদ্বোধন

১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ২০০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

  • ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
    প্রতিনিধি ঃ মোঃ আনোয়ার হোসেন।
    রাজধানীর কামরাঙ্গীরচরে বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
    বুধবার (১৬ এপ্রিল ২০২৬) কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব গোলাম ফারুকের দিকনির্দেশনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইন্সপেক্টর শেখ লুৎফর রহমান (তদন্ত) এবং ইন্সপেক্টর আমিনুল ইসলাম (অপারেশন)-এর সরাসরি তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) আককাস মিয়া, ইনচার্জ কামরাঙ্গীরচর ফাঁড়ি, এএসআই (নিরস্ত্র) আলাউদ্দিন, এএসআই (নিরস্ত্র) মোঃ মাসুম বিল্লাহসহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।
    অভিযানে গ্রেফতারকৃত আসামি হলেন মোঃ হারুন (৫৫)। তার পিতা মৃত আবেদ আলী মোল্লা এবং মাতা মৃত সালেহা বেগম। তার স্থায়ী ঠিকানা শরীয়তপুর জেলার নড়িয়া থানার বাংলাবাজার এলাকায়। বর্তমানে তিনি ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানাধীন মুসলিমবাগ এলাকার ৬ নম্বর গলিতে শাহজাহান মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির দখল থেকে ১০০ (একশত) পিস অবৈধ মাদকদ্রব্য, হালকা গোলাপী রঙের ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category