• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
পাবনা, কাশীনাথপুর পেঁয়াজের দাম বৃদ্ধি ১০ থেকে ১৫ টাকা কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরলো নাচোল থানা পুলিশ গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৯ নং ওয়ার্ডে কর্মী সম্মেলন ভোলাহাটে খাদ্য গুদামের সামনে একই সাথে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ৪ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫৪ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর চাকরি জাতীয়করণের লক্ষ্যে বগুড়ায় শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার নতুন কমিটি গঠন বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকার : ACMO-এর নতুন নেতৃত্বে নতুন উদ্যম শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, প্রসাধনী ও বিভিন্ন পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name / ৯৪ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

 

রিপোর্টার: (পাবনা) শেখ মোহাম্মদ পারভেজ

পাবনা, ঈশ্বরদী হুমকি-ধামকি ও বাধা উপেক্ষা করে ঈশ্বরদীর চরাঞ্চলে নারী শিক্ষকের উপর হামলার প্রতিবাদে ও আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন করেছেন ভুক্তভোগী শিক্ষকদের আত্মীয় স্বজন,
উপজেলা কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, এলাকাবাসী ও শিক্ষাথীরা। ক্লাসে পড়া না পারায় এক শিক্ষার্থীকে শাসনের জের ধরে তিন শিক্ষককে মারধর করেছিল ওই শিক্ষার্থীর অভিভাবকেরা।

উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের প্রত্যন্ত চরগড়গড়ি আলহাজ্ব মোড় এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে শিক্ষক হামলার প্রতিবাদে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা মিছিল নিয়ে আলহাজ্ব মোড়ে এলে আসামির স্বজনরা কর্মসূচিতে বাধা প্রদানের চেষ্টা করেন ও হুমকিধামকি দেন। তবে প্রতিরোধের মুখে তারা সেখানে থেকে সটকে পড়ে। পরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকরা এদেশে জাতি গড়ার কারিগরি। পিতা মাতার পরই শিক্ষকদের সম্মান দেওয়ার কথা। একটি বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষাদানে অনেক সময় শাসনের প্রয়োজন হয়। অথচ সেই শিক্ষকরা যখন শিক্ষার্থীদের শাসন করে তখন তাদের ওপর নেমে আসে নির্যাতন।

বক্তারা আরও বলেন, সাম্প্রতিক সেলিম রেজা আদর্শ বিদ্যানিকেতনে যে ঘটনা ঘটেছে যা অত্যান্ত দুঃখজনক ও শিক্ষকদের জন্য লজ্জার বিষয়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পরও আসামী গ্রেফতার করছে না পুলিশ। অথচ ঘটনা ভিন্ন খাতে নিতে আসামীরা প্রকাশ্যে থানার পাশের একটি ভবনে সংবাদ সম্মেলন করেছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার করা না হলে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বৃহত্তর কর্মসূচি ঘোষনা করবে বলেও মানববন্ধনে জানানো হয়।

এসময় বক্তারা নারী শিক্ষকের উপর হামলা ঘটনায় নিন্দা জানিয়ে মামলার প্রধান আসামি উজ্জ্বল মালসহ জড়িতদের গ্রেপ্তারে দাবি জানান। অন্যথায় উপজেলার সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর দিতে বাধ্য হবেন। বক্তারা অভিযোগ করেন, শিক্ষকের উপর হামলার ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা দায়েরের পর থেকে আসামি পক্ষ মামলা তুলে নিতে হুমকি-ধামকি দিচ্ছেন। বিশেষ করে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির দুলাল সরদার প্রভাব খাটিয়ে মামলাটি মীমাংসার চেষ্টা করছেন। কিন্তু মামলার আসামিকে গ্রেফতার করা হচ্ছে না। উপরন্তু মামলার আসামিরা দোষ এড়াতে প্রকাশ্যে সংবাদ সম্মেলন করলেও পুলিশ তাদের গ্রেফতার করে নাই। এ অবস্থায় তারা অবিলম্বে আসামি গ্রেফতারের দাবি জানান।

আন্ত:উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমানের অনুষ্ঠান সঞ্চালনায় বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, বাঁশেরবাদা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক আব্দুল হামিদ শিপু, সমাজসেবক আনোয়ার হোসেন ঠান্ডু, এলাকাবাসী
আরিফ প্রামানিক, তুফান হোসেন ও নিজাম উদ্দিন প্রমুখ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ঈশ্বরদী উপজেলার চরকুড়ুলিয়া গ্রামে সেলিম রেজা আদর্শ বিদ্যানিকেতনে এক শিক্ষার্থীকে শাসন করার জের ধরে প্রতিষ্ঠানটির তিন শিক্ষিকাকে মারধর করেন ওই শিক্ষার্থীর মামা উজ্জল হোসেন মাল ও মামাতো ভাই বাসির মালসহ কয়েকজন।


আপনার মতামত লিখুন :

One response to “ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category