• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত!

শাহীন আলম, স্টাফ রিপোর্টার / ২১৯ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

 

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি।

 

মানববন্ধনে অংশগ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকশা, মিশুক ও ট্যাক্সিকার শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীসহ বিভিন্ন সংগঠনের সদস্য ও শ্রেণি-পেশার মানুষ। বক্তারা বলেন, মহানন্দা সেতুতে টোল আদায়ের কারণে সাধারণ মানুষ, শ্রমজীবী ও পরিবহন চালকদের অতিরিক্ত ভোগান্তি ও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে সেতুটিকে টোলমুক্ত ঘোষণা করতে হবে।

 

মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক তরিকুল আলম মোল্লা। তিনি তার বক্তব্যে বলেন, “বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে নির্মিত এই সেতু জনগণের স্বার্থে টোলমুক্ত করা সময়ের দাবি। সাধারণ মানুষের দীর্ঘদিনের এই দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।”

 

এসময় আরও বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এ আন্দোলন চলমান থাকবে এবং জনগণের স্বার্থে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচিও গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category