• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ড্রেন থেকে মানব ভ্রূণ উদ্ধার

Reporter Name / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের

ড্রেন থেকে মানব ভ্রূণ উদ্ধার

 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটের সামনের ড্রেন থেকে আনুমানিক ৪-৫ মাস বয়সী একটি মানব ভ্রূণ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটসংলগ্ন ড্রেন থেকে ভ্রূণটি উদ্ধার করেন পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।

স্থানীয়রা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনের ড্রেনে ভ্রূণটি পড়ে থাকতে দেখে প্রথমে কয়েকজন পথচারীর নজরে আসে। পরে খবরটি দ্রুত ফেসবুকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে জড়ো হন। ধারণা করা হচ্ছে, কোনো ব্যক্তি বা নারী ভ্রূণটি ড্রেনে ফেলে রেখে গেছেন। তবে কে বা কার এ ঘটনার সঙ্গে জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভ্রূণটি উদ্ধার করে। এ ঘটনায় ভ্রূণের পরিচয় ও উদ্ধারের প্রকৃত কারণ জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

স্থানীয়দের দাবি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানের সামনে এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল।

এ বিষয়ে ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, ড্রেন থেকে একটি মানব ভ্রূণ উদ্ধার করা হয়েছে। ভ্রূণ আনুমানিক ৪-৫ মাস বয়সী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।তদন্ত চলমান রয়েছে।

এস,আই মিলন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category