• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

পাবনা সুজানগরে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদার ও মাদকের বিরুদ্ধে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।

Reporter Name / ১৭৬ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

পাবনা সুজানগরে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদার ও মাদকের বিরুদ্ধে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।

 

রিপোর্টার: (পাবনা) শেখ  মোহাম্মদ পারভেজ

সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, পাবনা-২ (সুজানগর-বেড়া) জনাব এ. কে. এম. সেলিম রেজা হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, পাবনা জনাব  মোঃ আমিনুল ইসলাম।

সমাবেশে বক্তারা সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, আইনশৃঙ্খলা রক্ষা এবং নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় সকলকে ঐক্যবদ্ধভাবে এসব অপরাধের বিরুদ্ধে সোচ্চার থেকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

পাবনা জেলা পুলিশ জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত সমাজ গঠনে সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ এবং জনগণের সার্বিক সহযোগিতা কামনা করে।


আপনার মতামত লিখুন :

One response to “পাবনা সুজানগরে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদার ও মাদকের বিরুদ্ধে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category