• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
গুলশান থেকে গ্রেপ্তার বিদিশা এরশাদ, রয়েছে দুই বছরের সাজা গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণের কাজ পরিদর্শন করলেন ইউএনও জিল্লুর রহমান শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযানে তেলককুপি সীমান্তে মোটরসাইকেল ও ১৮ বোতল নেশাজাতীয় স্কাফসিরাপ সহ আটক ১ রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গোমস্তাপুরে প্রাণিসম্পদ হাসপাতালে জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা আফিয়া-ইমরানের শুভ বিবাহ সম্পন্ন জাঁকজমকপূর্ণ আয়োজনে নবদম্পতিকে শুভেচ্ছা, উপস্থিত ছিলেন সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা চাটমোহরে ৪ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ধামইরহাটে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করলেন এম, পি- এনামুল হক চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

বিয়ের প্রলোভনে ২ বছর শারীরিক সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি, গোমস্তাপুরে শামীমের বাড়িতে রোজির অনশন!

মো: সামিরুল ইসলাম গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি / ১৬৫ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

বিয়ের প্রলোভনে ২ বছর শারীরিক সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি, গোমস্তাপুরে শামীমের বাড়িতে রোজির অনশন 

 

 

বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দুই বছর যাবত একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করার পর অবশেষে বিয়ে করতে অস্বীকৃতি জানানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এই ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী রোজী ও তার পরিবার এখন চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছেন।

 

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের সড়কপাড়া (নিমতলা) গ্রামের কেতাব মাষ্টারের ছেলে মো: সামিমের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পার্শ্ববর্তী খোসালপাড়া গ্রামের আতাউর রহমানের মেয়ে মোসা: রোজী বেগমের।

 

অভিযোগ রয়েছে, সম্পর্কের এক পর্যায়ে মো: সামিম ভুক্তভোগী রোজী বেগমকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দুই বছর ধরে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন। সম্প্রতি তরুণীটি সামিমকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করতে স্পষ্ট অস্বীকৃতি জানায় এবং যোগাযোগ বন্ধ করে দেয়।

 

ভুক্তভোগী রোজীর পরিবার জানায়:
“বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সামিম আমার মেয়ের জীবনটা ধ্বংস করে দিয়েছে। দুই বছর ধরে নানাভাবে ফুসলিয়ে শারীরিক সম্পর্ক করার পর এখন সে সব অস্বীকার করছে। আমরা এর সঠিক বিচার চাই।”

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানের চেষ্টা করলেও অভিযুক্ত সামিম ও তার পরিবার বিষয়টি এড়িয়ে যাচ্ছে বলে জানা গেছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারটি প্রস্তুতি নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

One response to “বিয়ের প্রলোভনে ২ বছর শারীরিক সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি, গোমস্তাপুরে শামীমের বাড়িতে রোজির অনশন!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category