• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় ধামইরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ সহ গ্রেফতার -১ ভোলাহাটে আন্তঃ উপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ধামইরহাটে সর্বদলীয় শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতির দাফন সম্পন্ন। ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য টেকনাফে হ্নীলা ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ টেকনাফ মেইন বিচে অস্ত্র-গুলিসহ তিন সশস্ত্র ডাকাত আটক কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হলো বিভিন্ন দিকনির্দেশনা চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

ভালোবেসে বিয়ে অতপর স্বামীর প্রতি অভিমান করে আত্মহত্যা

Reporter Name / ২১ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ভালোবেসে বিয়ে অতপর স্বামীর

প্রতি অভিমান করে আত্মহত্যা

 

 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে সুমাইয়া আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইসবপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর ওই এলাকার আবু হাসানের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে ভালোবেসে খালাতো বোন সুমাইয়া আক্তারকে বিয়ে করেন আবু হাসান। তাদের বিয়ে উভয় পক্ষের পারিবারিক সম্মতিতে সম্পন্ন হয়। বিয়ের দেড় বছরে এসে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ওই গৃহবধূর মনোমালিন্য হয়। এর জের ধরে তিনি অভিমান করে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের ভেতর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ওসি মিন্টু রহমান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এস,আই মিলন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
০১৮৬৬-২৩৩৯৩৪
০৮/৯/২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category