• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
পাবনা, কাশীনাথপুর পেঁয়াজের দাম বৃদ্ধি ১০ থেকে ১৫ টাকা কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরলো নাচোল থানা পুলিশ গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৯ নং ওয়ার্ডে কর্মী সম্মেলন ভোলাহাটে খাদ্য গুদামের সামনে একই সাথে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ৪ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫৪ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর চাকরি জাতীয়করণের লক্ষ্যে বগুড়ায় শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার নতুন কমিটি গঠন বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকার : ACMO-এর নতুন নেতৃত্বে নতুন উদ্যম শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, প্রসাধনী ও বিভিন্ন পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

সারিয়াকান্দি-মাদারগঞ্জে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে ঢাকায় মানববন্ধন

Reporter Name / ৬৪ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

সারিয়াকান্দি-মাদারগঞ্জে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে ঢাকায় মানববন্ধন

 

এস এম সালমান হৃদয়, বগুড়া

বগুড়ার সারিয়াকান্দি-মাদারগঞ্জ রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে রাজধানী ঢাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঢাকাস্থ বৃহত্তর বগুড়াবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করে বগুড়া সারিয়াকান্দি উপজেলা কল্যাণ সমিতি।
মানববন্ধনে বক্তারা বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা সারিয়াকান্দি-মাদারগঞ্জ রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ। তাদের দাবি, বর্তমান যমুনা সেতুর ওপর উত্তরাঞ্চলের মানুষের একক নির্ভরশীলতা কমাতে এবং ভবিষ্যতের যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল করতে দ্রুত দ্বিতীয় যমুনা সেতুর কাজ শুরু করা প্রয়োজন।
বক্তারা বলেন, ঈদসহ বিভিন্ন উৎসবের সময় যমুনা সেতুর দুই প্রান্তে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে হাজার হাজার যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া কোনো কারণে বিদ্যমান যমুনা সেতুতে যান চলাচল ব্যাহত হলে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানী ও দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ এখন সময়ের দাবি।
মানববন্ধনে নেতৃত্ব দেন সেন্টার ফর গভার্নেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের চেয়ারম্যান কর্নেল (অব.) মো. জগলুল আহসান। তিনি বলেন, সারিয়াকান্দি-মাদারগঞ্জ রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ হলে বগুড়াসহ বৃহত্তর উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের মানুষের যোগাযোগ সহজ হবে। একই সঙ্গে শিল্পায়ন, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। তিনি আরও বলেন, দ্বিতীয় যমুনা সেতুর বিষয়টি ইতোমধ্যে জাতীয় সংসদে আলোচনা হয়েছে এবং বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সম্ভাবনা নিয়েও সমীক্ষা চলছে। এসব উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে দ্রুত দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নের উদ্যোগ নেওয়া উচিত।
মানববন্ধনে বক্তব্য দেন ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন চৌধুরী, ডা. মো. মামুনুর রশীদ, প্রকৌশলী রুহুল আমিন ফকির, বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও জাতীয়তাবাদী প্রযুক্তিদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম রতন, আইনজীবী রবিউল হাসান রবি, ড. আহসান হাবিব রুবেল, মো. সাইফুল ইসলাম, আ ফ ম জিন্নাতুল ইসলাম, কৃষিবিদ আহমেদ আলীসহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও আঞ্চলিক সংগঠনের নেতারা।
বক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত সম্ভাব্যতা যাচাই, প্রকল্প অনুমোদন এবং নির্মাণকাজ শুরুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তাদের মতে, সারিয়াকান্দি-মাদারগঞ্জে দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়িত হলে শুধু বগুড়া নয়, সমগ্র উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত এ প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category