• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
গোমস্তাপুরে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে যশোদলকে হারিয়ে গোল্ডকাপ ফাইনালে রশিদাবাদ পাবনায়,বেড়ায় নিজ ঘর থেকে ১১ বছরের সুবর্ণার মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত গোমস্তাপুর সীমান্তে ১৬ বিজিবির অভিযানে ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি ও নৌকা আটক পাবনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাবনা ক্যাডেট কলেজে  ৫২ জন ক্যাডেটের সবাই জিপিএ-৫; শতভাগ সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষার্থী-অভিভাবক, প্রশংসায় শিক্ষাঙ্গন বিশ্বনাথে দারুন নাজাত মহিলা মাদ্রাসায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠি ভূমি জালিয়াতি ও জাল দলিলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন আটঘরিয়ায় ১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন।

ধর্ষণের ঘটনায় নিরপেক্ষ বিচার দাবি, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে অবস্থানের ঘোষণা UARR-

Reporter Name / ৫৩ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

ধর্ষণের ঘটনায় নিরপেক্ষ বিচার দাবি, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে অবস্থানের ঘোষণা UARR-

মো: সিমান্ত তালুকদার

ধর্ষণবিরোধী সম্মিলিত প্রতিরোধ (United Anti-Rape Resistance–UARR) ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার ঘটনায় নিরপেক্ষ অবস্থান পুনর্ব্যক্ত করে সকল অপরাধীর দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে।

শনিবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ধর্ষণ কোনো রাজনৈতিক ইস্যু নয়; এটি একটি জঘন্য ফৌজদারি অপরাধ এবং মানবতার বিরুদ্ধে নিন্দনীয় অপরাধ। তাই অপরাধীর রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় বা ব্যক্তিগত পরিচয় নয়, তার অপরাধই বিচার প্রক্রিয়ার একমাত্র বিবেচ্য হওয়া উচিত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো ব্যক্তির অপরাধের দায় পুরো রাজনৈতিক দল বা সংগঠনের ওপর চাপানো ন্যায়সংগত নয়। অপরাধের দায় কেবল অপরাধীকেই বহন করতে হবে এবং প্রচলিত আইন অনুযায়ী তার বিচার নিশ্চিত করতে হবে।

সংগঠনটি নিজেদের একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও নিরপেক্ষ সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করে জানায়, কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন মত ও আদর্শের মানুষ থাকলেও সদস্যরা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে থেকে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ এবং নারীর মর্যাদা রক্ষার লক্ষ্যে কাজ করে থাকেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, UARR-এর কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা নেই। সংগঠনটি কেবল সত্য প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং নারীর প্রতি সকল ধরনের সহিংসতার বিরুদ্ধে সোচ্চার থাকার নীতিতে বিশ্বাসী।

একই সঙ্গে সরকার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ, রাজনৈতিক দল, গণমাধ্যম, নাগরিক সমাজ এবং সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, ধর্ষণের মতো জঘন্য অপরাধকে রাজনৈতিক বিতর্কের হাতিয়ার না বানিয়ে দল-মত নির্বিশেষে সকল অপরাধীর দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।

বিজ্ঞপ্তিতে পুনরায় জোর দিয়ে বলা হয়, “ন্যায়বিচারের প্রশ্নে কোনো আপস নয়” এবং “অপরাধীর কোনো দল নেই—অপরাধীর একটাই পরিচয়, সে অপরাধী।”

প্রেস বিজ্ঞপ্তিতে ধর্ষণবিরোধী সম্মিলিত প্রতিরোধ (UARR)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব রেজাউল করিম-এর নাম উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

৩ responses to “ধর্ষণের ঘটনায় নিরপেক্ষ বিচার দাবি, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে অবস্থানের ঘোষণা UARR-”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category