• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ইরানের হাম*লাই কুয়েতের বিমানবন্দর স্থগিত! রহনপুরে ৫২ কেজিতে মণ ধরে আম কেনার দাবি আড়তদারদের, সিদ্ধান্তের অপেক্ষায় প্রশাসন গোমস্তাপুরে কৃতি খেলোয়াড়ের সংবর্ধনা! বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন! ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন গ্রেপ্তার! ভোলাহাটে গরু চুরির সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নিখোঁজের তিন দিন পর নদীতে মরদেহ, পুলিশের নিষ্ক্রিয়তায় স্বজনদের ক্ষোভ! রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন! ভয়েস অফ জুলাই” কেন্দ্রীয় কমিটি অনুমোদিত! ভোলাহাটে বিদ্যুতের সর্টসার্কিটের আগুনে ৩টি বসতবাড়ীর ১১টি ঘর সম্পূর্ণ ভস্মিভূত! ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩৫ লক্ষাধিক!!

এমপি ডা. মিজানুর রহমানের রহনপুরে ব্যক্তিগত কার্যালয় উদ্বোধন

Reporter Name / ২১৫ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

এমপি ডা. মিজানুর রহমানের রহনপুরে ব্যক্তিগত কার্যালয় উদ্বোধন

শাহিন আলম,স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মো. মিজানুর রহমান তাঁর ব্যক্তিগত কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। শনিবার সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশনপাড়া এলাকায় ফিতা কেটে কার্যালয়টির শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সংসদ সদস্যের সঙ্গে জামায়াতে ইসলামীর স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্যে সংসদ সদস্য ডা. মিজানুর রহমান বলেন, “এই কার্যালয়টি এলাকার সাধারণ মানুষের জন্য সর্বদা উন্মুক্ত থাকবে। এখান থেকেই আমি সরাসরি জনগণের কথা শুনব এবং এলাকার উন্নয়নে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে তাঁর অঙ্গীকার অব্যাহত থাকবে। রহনপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন গুরুত্বপূর্ণ স্থানে কার্যালয়টি স্থাপনের ফলে নাচোল ও ভোলাহাটের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং সমন্বয় কার্যক্রম আরও সহজ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দীর্ঘদিন পর সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয় স্থাপনের ফলে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলীয় কার্যক্রম পরিচালনা এবং জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যেই এ কার্যালয় স্থাপন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে কার্যালয়ের মঙ্গল কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করা হয়।


আপনার মতামত লিখুন :

৩ responses to “এমপি ডা. মিজানুর রহমানের রহনপুরে ব্যক্তিগত কার্যালয় উদ্বোধন”

  1. ph36login says:

    Quick shoutout to ph36login for having a secure login. Always appreciate a site that takes security seriously. Check it out yourself: ph36login

  2. The registration over at bet95register was a breeze! Super straightforward and got me going in no time. Give it a shot if you’re looking to sign up: bet95register

  3. evotaya says:

    Been lookin’ around on evotaya, and they seem to be bringin’ a fresh vibe. Maybe worth a look if you’re bored with the same old stuff. Check it out for yourself: evotaya

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category